কিশোরগঞ্জের হোসেনপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেড ও হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড শাখার আয়োজনে এসব হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেড হোসেনপুর উপজেলা শাখার আহবায়ক রাইসুল হাসান কেনেডির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেডের আহবায়ক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর মেয়র খাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন প্রমুখ।
এ সময় হোসেনপুর উপজেলার ১৮ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ১৭ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল সাদা ছড়ি দেওয়া হয়। পরে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।